বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যা মামলা, নতুন আসামি হলেন যারা

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ | ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ | ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে এ মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার এজাহারে আসামি হিসেবে রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। এ ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মোট ১১ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে এজাহারে।

মামলা প্রসঙ্গে সালমান শাহর ঘনিষ্ঠজন আলমগীর কুমকুম বলেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি জীবিত অবস্থায় অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের জন্য অনেক চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে তিনিও না ফেরার দেশে চলে গেলেন। এখন এতদিন পর মামলা হয়েছে। ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে হত্যা, আত্মহত্যা নয়।

এর আগে, সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলেছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

তবে শুরু থেকেই নীলা চৌধুরী পিবিআইয়ের এই প্রতিবেদনের বিরোধিতা করে আসছেন। তার দাবি, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X