স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্পিন-স্বর্গে রিশাদের ঝড়, বাংলাদেশের সংগ্রহ ২১৩

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

রিশাদ যখন উইকেটে আসেন তখন বাংলাদেশের রান ৭ উইকেটে ১৬৩ রান। বল বাকি ছিল ২৪টি। কঠিন উইকেটে বাংলাদেশের রান দুই শ ছাড়াবে কি না এ নিয়েও ছিল শঙ্কা। তবে রিশাদ সব শঙ্কা উড়িয়ে দিলেন ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসে। ৩ ছক্কা ও ৩ চারে ৩৯ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দারুণ ছন্দে থাকা সাইফকে ৬ রানে ফেরান আকিল। এরপর সৌম্য-হৃদয় জুটি গড়ার চেষ্টা করলেও সেটি বড় হয়নি। ব্যক্তিগত ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন হৃদয়। সাবেক অধিনায়ক শান্তও ১৫ রানের বেশি করতে পারেননি। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ধীরগতির ব্যাটিং চালিয়ে যান সৌম্য।

তবে বাঁহাতি এই ব্যাটারও পরাস্ত হন আকিলের বলে। আউট হওয়ার আগে ৮৯ বলে ৪৫ রান করেন তিনি। ১২৮ রানে ৬ উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ। তবে মিরাজ ও সোহান সেই চাপ কিছুটা সামাল দেন।

২৪ বলে ২৩ রান করে মোটির শিকার হন সোহান। অঙ্কনও উইকেটে সেট হয়ে নিজের ইনিংস বড় করতে পারেননি। ফেরেন ১৫ রানে। শেষদিকে, রিশাদের দুর্দান্ত ব্যাটেই দুইশোরও বেশি রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। অন্যদিকে, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোররুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১০

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১২

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৪

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৫

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৬

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৭

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৮

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৯

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

২০
X