স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে এশিয়া কাপের ট্রফি কবে দেওয়া হবে, জানাল এসিসি

এশিয়া কাপের শিরোপা জিতলেও ট্রফি পায়নি ভারত। ছবি: সংগৃহীত
এশিয়া কাপের শিরোপা জিতলেও ট্রফি পায়নি ভারত। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জয়ের পরও ট্রফি না নেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভিকে চিঠি দিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে।

জানা গেছে, বিসিসিআইয়ের সেই চিঠির জবাবে এসিসি প্রস্তাব দিয়েছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি হস্তান্তর করা হতে পারে। এসিসি ভারতের ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, ‘আপনারা যদি ট্রফি নিতে চান, তবে আমরা একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সেটি তুলে দিতে পারি।’

গত ২৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি।

জানা যায়, এ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভারতের ক্রিকেটাররা এসিসি সভাপতি এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান।

এক ঘণ্টা বিলম্বে শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে ভারতের কুলদীপ যাদব, শিভম দুবে ও তিলক বর্মা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা নেন রানার্সআপ অর্থ পুরস্কার।

পরে কুলদীপ যাদব টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার ও অভিষেক শর্মা সাত ইনিংসে ৩১৪ রান করে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার লাভ করেন। তবে পুরো অনুষ্ঠান শেষ হয় ভারতীয় দলের হাতে ট্রফি না তুলে দিয়েই।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালক সায়মন ডুল সেসময় বলেছিলেন, ‘আমাকে এসিসি জানিয়েছে, ভারতীয় দল তাদের ট্রফি গ্রহণ করবে না। সুতরাং এটিই ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ।’ এদিকে, এ ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না এসিসি সভাপতি মহসিন নাকভি। ট্রফি বিতরণে তিনি অনড় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ফাইনালে পাকিস্তানকে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট করে ভারত। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ‘মেন ইন ব্লু’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X