কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার হলেন যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আসাদগেট আড়ংয়ের পাশের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন, রাজশাহীর মোহনপুরের মো. জনি, নীলফামারীর জলঢাকার এ বি এম সিরাজুল মনির, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা মুজাহিদুল, বাগেরহাটের মোল্লাহাটের মামুনুর রহমান সরদার ও মো. সজিব খান।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি জানান, সকালে গণভবন ক্রসিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিলের চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ আসাদগেট ও লালমাটিয়া এলাকায় ধাওয়া করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে ব্যানারসহ গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, আমরা বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১১

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১২

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৩

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৪

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৫

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৬

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৭

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৮

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৯

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

২০
X