কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে। সিউলে প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ ঘোষণা দেন তিনি। খবর শাফাক নিউজের।

ট্রাম্প বলেন, সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া নৌঘাঁটিতে তৈরি হবে। এগুলো গত বছর দক্ষিণ কোরিয়ার হানহওয়া গ্রুপ কিনে নেয়।

প্রেসিডেন্ট লি জানান, এ চুক্তি শুধু পারমাণবিক জ্বালানি প্রযুক্তি সম্পর্কিত, এতে কোনো অস্ত্র প্রযুক্তি নেই। তিনি বলেন, নতুন সাবমেরিন যুক্ত হলে আঞ্চলিক নিরাপত্তা ও মার্কিন নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বাড়বে।

দুই দেশের নেতারা বৈঠকে রক্ষা জোট আধুনিকীকরণ এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা নিয়ে আলোচনা করেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এ প্রযুক্তি হস্তান্তরের আগে কংগ্রেসের অনুমোদনসহ একাধিক নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন হবে।

চুক্তিটি এমন সময় হয়েছে, যখন উত্তর কোরিয়া নিজস্ব পারমাণবিক সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নিচ্ছে। এতে অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

ট্রাম্প বলেন, এটি দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে মোট ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনার অংশ, যার মধ্যে জ্বালানি ক্রয়সহ আরও বড় অর্থনৈতিক সহযোগিতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X