বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন সঞ্জয়-মাহিমা, গুঞ্জন না কি সত্যি?

সঞ্জয় মিশ্র ও মাহিমা চৌধুরী I ছবি: সংগৃহীত
সঞ্জয় মিশ্র ও মাহিমা চৌধুরী I ছবি: সংগৃহীত

বয়স যেন শুধু সংখ্যামাত্র। এ কথাটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র ও মাহিমা চৌধুরী। লাল বধূবেশে মাহিমা আর ক্রিম রঙা কুর্তায় সঞ্জয়ের পাশাপাশি হাঁটার দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিষ্টি খুনসুটি, চোখে মুখে হাসির ঝিলিক, সব মিলিয়ে এই ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন, এটা কি পর্দার গল্প না কি বাস্তবের নতুন অধ্যায়?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় সঞ্জয়-মাহিমার বিয়ের সাজের একটি ভিডিও। আর সেই ভিডিও ক্যাপশনে লেখা ছিল ৫২ বছর বয়সে মাহিমা চৌধুরী বিয়ে করলেন সঞ্জয় মিশ্রকে। এরপর থেকে তাদের বিয়ের গুঞ্জন দ্রুত ছড়াতে থাকে। এমন খবরে বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা। অনেকে আবার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সত্যি কি বিয়ে করেছেন এই দুই তারকা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মাহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্রর বিয়ের খবরটি সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের পরবর্তী ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমার প্রচারণার অংশ।

রোমান্টিক-কমেডি ঘরানার ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ সিনেমা নির্মাণ করেছেন সিদ্ধান্ত রাজ। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র। ববিতা চরিত্রে দেখা যাবে মাহিমা চৌধুরীকে। তাদের পাশাপাশি আরও অভিনয় করেছেন, শ্রীকান্ত ভার্মা, পলক লালওয়ানি, নবনী প্রমুখ।

উল্লেখ্য, বাস্তব জীবনে মাহিমা ও সঞ্জয় মিশ্রর জীবনের পথ আলাদা। ব্যক্তিগত জীবনে মাহিমা বিয়ে করেছেন আর্কিটেক্ট ববি মুখার্জিকে। ২০০৬ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের আরিয়ানা নামে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে ভেঙে গেছে মাহিমা-ববির সংসার। এরপর কন্যাকে নিয়ে জীবনযাপন করছেন এই অভিনেত্রী।

এদিকে ২০০৯ সালে কিরণ মিশ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ অভিনেতা সঞ্জয় মিশ্র। এই সুখী দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে পাল এবং লমহা নামে দুই সন্তান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X