মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের জন্য ‘হ্যাঁ-না’ ভোটের প্রয়োজন নেই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনী প্রচার কর্মসূচিতে বক্তব্য রাখছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনী প্রচার কর্মসূচিতে বক্তব্য রাখছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

নির্বাচন আয়োজনের জন্য ‘হ্যাঁ-না’ ভোটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, দেশের মানুষ এখন একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লার্কাত্তা শিকদার বাড়ির সামনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এতদিন পর মানুষ একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন চায়। এ ধরনের নির্বাচন আয়োজনের জন্য ‘হ্যাঁ–না’ ভোটের প্রয়োজন নেই। মানুষের একটাই আকুতি যত দ্রুত সম্ভব একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।

তিনি দাবি করেন, দেশের অর্থনৈতিক গতি থেমে গেছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে পারে।

বক্তব্যে তিনি বিগত সরকারের প্রতি অভিযোগ তুলে বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের মূল লক্ষ্যই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X