রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে পরাশক্তিরা, রহস্য কী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্যাপক পরিসরে পারমাণবিক বোমার পরীক্ষা বাতিল সংক্রান্ত সিটিবিটির চুক্তি অনুযায়ী অনেক দেশই পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধ রাখে। কিন্তু হঠাৎ আবারও পৃথিবী বিধ্বংসী এই বোমার পরীক্ষা শুরু করেছে পরাশক্তি দেশগুলো। ইতোমধ্যে রাশিয়া এই বোমার পরীক্ষা চালিয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামরিক বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর নির্দেশ দেন। গেল ৩৩ বছর ধরে এই বোমার পরীক্ষা বন্ধ রাখে ওয়াশিংটন।

কেন বন্ধ রাখা হয়েছিল পারমাণবিক বোমার পরীক্ষা। আবার কেনই বা নতুন করে এর পরীক্ষা চালানোর তোড়জোড় শুরু হয়েছে, তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামোগোর্দোতে ২০ কিলোটনের পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে। ওই একই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণ করতে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা চালায় ওয়াশিংটন।

এ ঘটনার মাত্র চার বছরের মাথায় ১৯৪৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। পরবর্তীতে ১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরাশক্তিধর দেশগুলো ২ হাজারের বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। জাতিসংঘের তথ্যানুযায়ী— এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ১ হাজার ৩২টি ও সোভিয়েত ইউনিয়ন ৭১৫টি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এছাড়া ব্রিটেন ৪৫টি, ফ্রান্স ২১০টি ও চীন ৪৫টি বোমার পরীক্ষা চালায়। তবে সিটিবিটি চুক্তির পর ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া ১০টি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দেশগুলো নতুন করে পারমাণকি অস্ত্রের পরীক্ষা চালিয়ে বুঝতে চাইছে যে, নতুন করে তাদের অস্ত্র তৈরির প্রয়োজন আছে কিনা। পুরাতন পারমাণবিক অস্ত্রগুলো কাজ করছে কিনা। ফেডারেল আমেরিকান বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়াতে। দেশটির কাছে ৫ হাজার ৪৫৯টি পারমাণবিক বোমা রয়েছে। এরপরই দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১০

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১১

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১২

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৪

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৬

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৭

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৯

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

২০
X