কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পাবনা যাচ্ছেন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত যাপন করবেন তিনি।

পরদিন শুক্রবার (০৭ নভেম্বর) রাষ্ট্রপতি আরিফপুরে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (০৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাতেও সেখানেই অবস্থান করবেন। সফরের শেষ দিন রোববার (০৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সফরকালীন সময়ে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয়সহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X