কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি। ছবি: সংগৃহীত
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি। ছবি: সংগৃহীত

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও গভীর হবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে।

শুক্রবার (৩১ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যৌথ সংবাদ সম্মেলনে এই চুক্তির ঘোষণা দেন। চীনকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে এই চুক্তিকে ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

হেগসেথ এই চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি আমাদের দুই দেশের সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি— আরও গভীর ও অর্থবহ সহযোগিতার রূপরেখা। এটি একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই চুক্তির মাধ্যমে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হবে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের সময় এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X