কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪৮

ইন্দোনেশিয়ায় বন্যাকবলিত একটি এলাকা। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ায় বন্যাকবলিত একটি এলাকা। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত এক সপ্তাহের টানা ঘূর্ণিঝড়জনিত ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপিবি জানিয়েছে, পশ্চিম সুমাত্রার আগাম জেলায় উদ্ধারকারীরা নতুন করে আরও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছেন। এখন পর্যন্ত ৫০০-র বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো বলেন, অনেক এলাকা এখনো উদ্ধারকর্মীদের নাগালের বাইরে রয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিম সুমাত্রায় ৭৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং মোট ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে উত্তর সুমাত্রায় ১১৬ জন এবং আচেহ প্রদেশে কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আলজাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কয়েক দিনের টানা বর্ষণে তিন দেশে মোট প্রায় ৪০০ জন মারা গেছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের আটটি প্রদেশে ১৪৫ জন মারা গেছেন এবং ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় দুজন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণে নদীগুলো উপচে পড়ে সুমাত্রার পার্বত্য অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। তীব্র স্রোতে অনেক ঘরবাড়ি, সেতু ও সড়ক ভেসে গেছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

উত্তর সুমাত্রার সেন্ট্রাল তাপানুলি জেলা এবং আশপাশের এলাকায় এখনো বিমানযোগে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। অনেক এলাকায় এখনো হাজার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

১০

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১২

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১৪

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১৫

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১৬

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১৯

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

২০
X