কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে তরুণ, পেটের ভেতর মিলল ছুরি

অস্ত্রোপচারের মাধ্যমে ওই যুবকের পেট থেকে ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছুরি বের করা হয়। ছবি : সংগৃহীত
অস্ত্রোপচারের মাধ্যমে ওই যুবকের পেট থেকে ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছুরি বের করা হয়। ছবি : সংগৃহীত

প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে ছুটে যান ২২ বছর বয়সী এক যুবক। পরে তার পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১৫ সেন্টিমিটার লম্বা একটি ছুরি বের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নেপালে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে যাওয়ার আগের দিন ওই তরুণকে মারধর করে অন্য কয়েকজন তরুণ। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে তার তলপেটে জখমের স্থানে সেলাই করে দেওয়া হয়। কিন্তু তার পেটের ভেতরে যে ধারালো ছুরি আছে, সেই বিষয়ে কারও ধারণাই ছিল না। কারণ ওই তরুণের শরীরের ভেতরে ছুরি ঢুকে যাওয়ার মতো বড় কোনো জখম দেখতে পাওয়া যায়নি। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া ওই তরুণদের সঙ্গে মারামারির বিষয়েও বেশি কিছু স্মরণ করতে পারছিলেন না তিনি। কারণ মারামারির সময় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি।

চিকিৎসকরা জানান, ওই যুবক তলপেটে অস্বস্তি অনুভব করায় হাসপাতালে আসেন। এমনকি তার কোনো ধরনের বমি বমি ভাব, ডায়রিয়া, বমি বা কোষ্ঠকাঠিন্য ছিল না। শরীরে রক্তের মাত্রাও স্বাভাবিক ছিল। পরে ওই তরুণের শরীর গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় তার শরীরের ডানপাশে কয়েকটি সেলাই দেখতে পান এবং এই বিষয়ে জানতে চান। ওই তরুণ আগের দিনের ছুরিকাঘাতের ব্যাপারে জানান। এক্স-রে রিপোর্টে ওই তরুণের তলপেটের ভেতরে ছুরির ফলা ভাসমান অবস্থায় দেখা যায়। ছুরিটি পেটের এক পাশ থেকে আরেক পাশে আটকে আছে। তবে ছুরিটির অবস্থানের আশপাশের কোনো অঙ্গ গুরুতরভাবে জখম হয়নি।

চিকিৎসকরা আরও জানান, ওই তরুণ পুরো সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার জন্য তিনি আর হাসপাতালে আসেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X