কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যৌন নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে দেশে নারীদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সে তুলনায় বিশ্বের খুব কম দেশেই পুরুষদের ওপর যৌন নির্যাতন দমনে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পুরুষদের ওপর যৌন নির্যাতনের ঘটনা সামনে আসতে তাদের জন্য হটলাইন চালু করেছে এশিয়ার একটি দেশ।

জাপান সরকার দেশের যৌন নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু করেছে। দেশের সবচেয়ে বড় বয়ব্যান্ড সংস্থায় পুরুষদের ওপর যৌন নির্যাতনের বিষয়টি সামনে আসার পর গত মঙ্গলবার এ হটলাইন চালুর ঘোষণা দেন এক জাপানি মন্ত্রী। খবর এএফপি।

টোকিওর মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আজ শুক্রবার জাপানের কিশোর ও পুরুষদের জন্য এ হটলাইন চালু হয়েছে। এটি আগামী তিন মাস চালু থাকবে। এ হটলাইনে কল করে নির্যাতনের শিকার পুরুষরা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবে।

শিশুনীতিবিষয়ক মন্ত্রী আয়ুকো কাতো সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি, এ হটলাইন চালুর ফলে যৌন নির্যাতনের শিকার পুরুষরা নিরাপদ বোধ করবে। তারা বিনা দ্বিধায় এখান থেকে পরামর্শ নিতে পারবে।

বয়ব্যান্ড এজেন্সি জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস জাপানের বিখ্যাত বয়ব্যান্ড। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটি স্বীকার করে, তাদের প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনি কিতাগাওয়া কয়েক দশক ধরে তরুণ কর্মীদের যৌন নিপীড়ন করেন।

জনি কিতাগাওয়া ২০১৯ সালে ৮৭ বছর বয়সে মারা গেছেন। তার হাত ধরেই এসএমএপি, টোকিও ও আরাশির মতো জনপ্রিয় মেগাগ্রুপ জে-পপ ব্যান্ডগুলো তৈরি হয়েছে। এসব ব্যান্ড দলের ভক্ত সমগ্র এশিয়ায় রয়েছে।

অবশ্য যৌন নির্যাতনের শিকার পুরুষদের পাশাপাশি নারীরাও ২৪ ঘণ্টা এই হটলাইন সেবা নিতে পারবে। তবে মন্ত্রিপরিষদের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পুরুষরা এই সেবা না-ও গ্রহণ করতে পারে, এমন উদ্বেগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X