কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে নয়, প্রেমে আগ্রহী চীনা তরুণ-তরুণীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত কয়েক বছর ধরেই চীনের জনসংখ্যা ব্যাপক হারে কমছে। ফলে একসময়ের বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি বর্তমানে শীর্ষ জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে। জনসংখ্যা কমা ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও কাজে আসছে না। এমন পরিস্থিতির মধ্যে জানা গেল চীনা তরুণ-তরুণীদের বিয়ের প্রতি আগ্রহ ক্রমেই কমছে। তবে বিয়ে প্রতি আগ্রহ কমলেও প্রেমে আগ্রহ বাড়ছে তাদের।

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, গত বছরের শেষে চীনের জনসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজারে নেমেছে। এই সংখ্যা ২০২১ সালের চেয়ে সাড়ে আট লাখ কম।

করোনো মহামারির পর সমগ্র বিশ্বেই অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। চীনও এর ব্যতিক্রম নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক সমাজব্যবস্থা, জীবনযাত্রার ব্যয়। এসব কারণে বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে চীনা তরুণ-তরুণরা। ২০১৩ সালে চীনে ১ কোটি ৩৫ লাখ বিয়ে নিবন্ধন হলেও ২০২২ সালে মাত্র ৬৮ লাখ বিয়ে সম্পন্ন হয়।

২৬ বছর বয়সী তরুণ ও ল্যাবরেটরি টেকনিশিয়ান ইউ ঝাং চীনের সাংহাই শহরে বসবাস করেন। তিনি বলেন, ‘চীনে এখন বিয়ে করা মানে হলো এক প্রকার মরে যাওয়া।’ বিয়ে না করলেও ওই যুবক প্রেম করছেন। প্রেমিকার সঙ্গে বিয়ের বিষয়ে বেশ কয়েকবার আলোচনাও করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি।

ইউ ঝাংয়ের মতো একই কথা বলেছেন চীনের গুয়াংজু প্রদেশের তরুণী জেসিকা ফু। তিনি আলজাজিরাকে জানান, বিয়ে করতে তার বাবা-মা চাপ দিচ্ছেন। তবে সেই চাপ পাশ কাটিয়ে তিনি প্রেমে মন দিয়েছেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের চায়নিজ অ্যান্ড এশিয়া স্টাডিজের সিনিয়র লেকচারার প্যান ওয়াং জানান, বর্তমানে চীনা সমাজে ব্যক্তিগত পছন্দের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এ জন্য বিয়ে নিয়ে তরুণ-তরুণদের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১০

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১১

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১২

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৩

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৪

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৫

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৬

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৭

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৮

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০
X