কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ১০ রকেটও আটকাতে পারছে না ইরানি ক্ষেপণাস্ত্র

আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

একটি-দুটি নয়, ইসরায়েলের ১০টিরও বেশি ইন্টারসেপ্টর রকেট ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে পারছে না। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে এমন দৃশ্য দেখা গেছে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, জেরুজালেমে রাতের আকাশে উড়ে আসছে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র। বিপরীত দিক থেকে ইসরায়েলে ইন্টারসেপ্টর রকেটেগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ছুটে যাচ্ছে। তবে কোনো কাজে আসেনি।

ইসরায়েলের সব রকেটের বাধাই সফলভাবে এড়িয়ে লক্ষবস্তুতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানি ক্ষেপণাস্ত্রের দিকে এগিয়ে যাওয়া ইন্টারসেপ্টর রকেটের ভিডিও ধারণ করার সময় মানুষের চিৎকারও শোনা গেছে। মাঝ আকাশে আতশবাজির মতো পর পর রকেটগুলোকে উড়ে যেতেও দেখা যায়। তখন আকাশ জুড়ে শুধুই স্ফুলিঙ্গ।

রকেটের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে ক্ষেপণাস্ত্রটি দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে যায়। হামলার পর রাস তানুরা নামের সেই শোধনাগারটি বন্ধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X