কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চীন ও রাশিয়ার সহায়তা নিয়ে মুখ খুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চীন, ইরান ও রাশিয়ার পতাকা। ছবি: সংগৃহীত
চীন, ইরান ও রাশিয়ার পতাকা। ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলাসা করেছেন।

শুক্রবার (০৬ মার্চ) প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ও চীন ইরানকে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উপায়ে সমর্থন দিচ্ছে। তবে এই সমর্থনের মধ্যে সামরিক সহায়তা রয়েছে কি না তা নিয়ে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, তারা আমাদের রাজনৈতিকভাবে এবং অন্যভাবেও সমর্থন করছে। তবে যুদ্ধ চলাকালীন সময়ে অন্যান্য দেশের সঙ্গে আমাদের সহযোগিতার বিস্তারিত প্রকাশ করা ঠিক হবে না।

আরাঘচি জানান, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার শব্দ তিনি নিজেও শুনেছেন। তবে এতে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।

এদিকে আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি এসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন পাঠানো হয়েছে। এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, সেনাবাহিনীর স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। তাদের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টায় এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

এছাড়া ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভুলেশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিসহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X