রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

হরমুজে জাপানি জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাপান-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের অনুমতি দিতে তেহরান প্রস্তুত। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

উল্লেখ্য, জাপানের আমদানিকৃত অপরিশোধিত খনিজ তেলের ৯৩ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়।

স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) আরাগচির টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ‘কিয়োদো নিউজ’-এর একটি সাক্ষাৎকারের অনুলিপি অনুযায়ী, এই বিষয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

আরাগচি জানান, গত মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে টেলিফোন আলাপে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

রোববার এক টিভি প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় মোতেগি ফোনালাপের বিস্তারিত প্রকাশ করতে না চাইলেও জানান, তাদের আলোচনা মূলত ‘কনটেইনার শিপমেন্টসহ বাণিজ্য বন্ধ হওয়া যে কোনোভাবেই কাম্য নয়’—এই বিষয়ের ওপর ছিল।

তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলেছি যে, এই জাহাজগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ৪৫টি জাপানি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। জাপানের পক্ষ থেকে তারা মনে করে, সব জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা জাপানের অন্যতম প্রধান লক্ষ্য। তবে আরাগচি এই প্রণালি বন্ধ থাকার দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের মতে, এই প্রণালি উন্মুক্ত রয়েছে। এটি কেবল আমাদের শত্রু দেশগুলোর জাহাজের জন্য বন্ধ যারা আমাদের ওপর আক্রমণ করছে। অন্য দেশগুলোর জন্য জাহাজ চলাচলের পথ খোলা আছে।’

আরাগচি আরও যোগ করেন, ইরান জাপানি জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুত এবং এজন্য কেবল ইরানের সঙ্গে রুট বা পথ নিয়ে আলোচনার প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X