বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কাতারে আটকে থাকা নাগরিকদের দেশে ফিরতে বলল আফগানিস্তান

ভিন্ন ঘটনার পুরোনো ছবি
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

কাতারে যুক্তরাষ্ট্রের ভিসার অপেক্ষায় থাকা আফগান নাগরিকদের নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে আফগান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তান এখন নিরাপদ এবং সব নাগরিকের জন্য উন্মুক্ত। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা আফগানদের অনেককেই দেশে ফিরে যেতে বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিকল্প খুঁজতে বলা হয়েছে।

তিনি বলেন, আফগানিস্তান সব আফগানের যৌথ মাতৃভূমি। প্রভাবিত নাগরিকদের পূর্ণ আস্থা ও মানসিক স্বস্তি নিয়ে দেশে ফেরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তাজনিত কারণে কাউকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে না।

বালখি আরও জানান, যারা অন্য দেশে যেতে চান, তারা উপযুক্ত সময়ে বৈধ ও মর্যাদাপূর্ণ উপায়ে তা করতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশে থাকা আফগান নাগরিকদের অধিকার রক্ষায় দ্বিপক্ষীয় কনস্যুলার ব্যবস্থার আওতায় অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তারা।

২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে হাজার হাজার আফগান বিভিন্ন দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। অনেকেই কাতার ও পাকিস্তানের মতো তৃতীয় দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১০

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১১

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১২

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৩

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৪

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৫

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৬

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৭

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৮

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৯

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

২০
X