কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি নারীদের হজ নিয়ে নতুন ‍নিয়ম

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

পাকিস্তানি নারীরা মাহরাম ছাড়াই পবিত্র হজ পালন করতে পারবেন। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, কাউন্সিল অব ইসলামিক আইডিওলোজি ‘শর্তসাপেক্ষে’ নারীদের মাহরাম ছাড়া হজ পালনের অনুমোদন দিয়েছে।

হজ মন্ত্রণালয়ের লিখিত প্রশ্নের জবাবে সংস্থাটি বলেছে, হজের সফর ও হজ নষ্ট হওয়া কিংবা ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো আশঙ্কা নেই- এমন নারী মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন।

কাউন্সিল জানিয়েছে, জাফরিয়া, মালিকি ও শাফিঈ ফিকাহ শাস্ত্রে নারীর মাহরাম ছাড়া হজ করার সুযোগ আছে। এক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো নারীকে সফরসঙ্গী হিসেবে পেতে হবে। কিন্তু কোনো নারীর যদি বাবা-মা জীবিত থাকেন কিংবা বিবাহিতা হন, তাহলে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

কাউন্সিল অব ইসলামিক আইডিওলোজি আরও জানিয়েছে, হানাফি ও হাম্বলি ফিকাহ শাস্ত্রে মাহরাম না থাকলে নারীর ওপর হজ ফরজ হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X