কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন ৭ দেশের

ফাইল ছবি।
ফাইল ছবি।

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য সাতটি দেশ আবেদন করেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এই আবেদন করেছে এসব দেশ। খবর রয়টার্সের।

আবেদন করা সাতটি দেশ হলো—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও মালদ্বীপ। এদের মধ্যে মালদ্বীপ এককভাবে এবং বাকি ছয় দেশ যৌথভাবে এই আবেদন করেছে।

আইসিজে জানিয়েছে, এই সাত দেশ ১৯৪৮ সালের গণহত্যার অপরাধ প্রতিরোধ ও সাজাবিষয়ক সনদের স্বাক্ষরকারী দেশ। এ জন্য তারা এই মামলায় পক্ষভুক্ত হওয়ার অধিকার রাখে। মূলত সনদের উদ্দেশ্য বাস্তবায়নের অভিন্ন স্বার্থে এই মামলায় অন্তর্ভুক্ত হওয়ার অধিকার প্রয়োগ করতে চায় কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তানিয়া ফন উসলা বলেছেন, আমরা মূলত নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার দিকে মনোযোগ দিচ্ছি।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ থেকে বাচঁতে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সব মিলিয়ে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। এ মামলা দায়ের হলে শুনানির পর ২০২০ সালের ২৩ জানুয়ারি একটি অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে আদেশ দেয় আইসিজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X