কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। রোববার (২৬ নভেম্বর) স্বশাসিত এ অঞ্চলের পূর্ব উপকূলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এ ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবনে মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া ব্যুরো আরও জানিয়েছে, ভূমিকম্পের মূল উৎপত্তিকেন্দ্র ছিল হুয়ালিয়েন কাউন্টির অদূরে সমুদ্রে। এটির ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৪ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়েছিল।

তাইওয়ান ভৌগলিকভাবে দুটি ট্যাকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত এবং এটি স্বভাবতই ভূমিকম্পপ্রবণ এলাকা।

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ২০১৬ সালে এক ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন। এরও আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এতে ২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১০

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১১

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১২

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৩

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৪

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৫

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৬

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৭

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৮

দুদকের সার্চ কমিটি গঠন

১৯

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

২০
X