কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি: সংগৃহীত
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সব পক্ষকে একযোগে কাজ করারও আহ্বান জানিয়ে জাতিসংঘ বলছে, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হবে। শুক্রবার (১ হিসেম্বর) জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রশ্নের জবাবে এই তাগিদ দেন।

বিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে বাংলাদেশের জন্য জাতিসংঘের কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে স্টিফেন ডুজারিক বলেন, আমাদের পরামর্শ হলো- নির্বাচনের সঙ্গে জড়িত সরকার, বিরোধী দল, সাংবাদিক, নাগরিক সমাজসহ সবাই মিলে নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করুন। যাতে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতপ্রকাশ করতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং যাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়।

গত সপ্তাহে স্টিফেন ডুজারিক একই আহ্বান জানিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংগঠনের প্রতিবেদন দেখেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা সব পক্ষকে এমন একটি পরিস্থিতি তৈরির আহ্বান জানাই, যেখানে জনগণ অবাধে তাদের ভোট দিতে পারে, মতপ্রকাশ করতে পারে কোনো ধরনের ভীতি ও হয়রানি ছাড়াই।

তার আগে গত ২০ নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছিলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব, তা করতে সব অংশীজন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X