কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে গোলাগুলি, প্রবাসী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী জেদ্দায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে গোলাগুলি হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। তাদের একজন বন্দুকধারী, অপরজন নেপালি প্রবাসী।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গতকাল বুধবার (২৮ জুন) এ ঘটনা ঘটে।

সংস্থাটি জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবকাঠামোর কাছে গাড়ি থামান এবং হাতে অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হন। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি হয়। এতে প্রাণ হারান তিনি।

যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কাজ করা এক নেপালি প্রবাসী ওই সময় গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। তিনি সেখানে সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

কেন ওই অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে এসেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল—সেই কারণ জানতে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদমাধ্যম আল আরাবিয়াকে জানান, ওই গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা বিষয়টি তদন্ত করছে। কনস্যুলেট যথাযথভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কোনো মার্কিন নাগরিক এই হামলায় ক্ষতিগ্রস্ত হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X