কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে হিটস্ট্রোকের শিকার সাড়ে ৬ হাজারের বেশি হজযাত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মক্কার প্রচণ্ড তাপ ও গরমে হজের ৩ দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি হজযাত্রী। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর গালফ নিউজের।

এর বাইরে গত ৩৯ দিনে অন্তত ১ লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী তীব্র গরমজনিত কারণে অসুস্থতার শিকার হয়ে হাসপাতাল এবং অস্থায়ী স্বাস্থ্যশিবিরগুলোতে চিকিৎসাসেবা নিয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহম্মদ আল আবদুল আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গরম ও তাপজনিত কারণে হিটস্ট্রোকের শিকার সব রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। এ রকম পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি ছিল। সৌদির সরকার আল্লাহর অতিথিদের সর্বোচ্চ সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে শীতকালের ২-৩ মাস ছাড়া সারা বছরই গরম থাকে। তবে মে-জুন-জুলাই মাসে তাপমাত্রা থাকে সর্বোচ্চ। এই তিন মাসের প্রায় প্রতিদিনই সৌদির গড় তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে থাকে।

চলতি বছর এমন সময়ে হজের মৌসুম পড়েছে যখন সৌদি আরবে পুরোপুরি গ্রীষ্মকাল। সৌদি সরকার অবশ্য হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য মক্কা ও মদিনার ৩২টি হাসপাতাল ও ১৪০টি স্বাস্থ্যকেন্দ্রে ৩২ হাজার ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিকভাবে মোতায়েন রেখেছিল।

এ ছাড়া সরকারের পক্ষ থেকে দেওয়া বিশেষ নির্দেশনায় হজযাত্রীদের সূর্যালোক যথাসম্ভব এড়িয়ে চলা, প্রচুর পানি ও তরল খাদ্য গ্রহণ এবং ছাতা ব্যবহার করতে বলা হয়েছিল।

দেশটির সরকারের হিসাব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছর ২০ লাখেরও বেশি মানুষ হজ করতে মক্কায় এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X