কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠাবে জাপান, ফায়দা ইউক্রেনের

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা। ছবি : সংগৃহীত
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছে জাপান। দেশের অস্ত্র রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের আনার পরই এই ঘোষণা দিল দেশটি। খবর বিবিসির।

জাপান সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। জাপানের এই পদক্ষেপের ফলে এবার নিজস্ব মজুত থেকে ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র।

এতদিন শুধু অস্ত্রের সরঞ্জাম রপ্তানি করতে পারত টোকিও। তবে মার্কিন সরকারের অনুরোধে শুক্রবার জাপান তাদের রপ্তানি নীতি পরিবর্তন করে। ২০১৪ সালের পর প্রথমবারের মতো এই নীতিতে পরিবর্তন এনেছে টোকিও।

নতুন রপ্তানি নীতি অনুযায়ী চূড়ান্ত পণ্যও রপ্তানি করা যাবে। শুক্রবার এই ঘোষণার পরপরই জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাপান-মার্কিন জোটকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে তারা।

তবে এখানেও কিছুটা বিপত্তি রয়েছে। জাপানি এসব ক্ষেপণাস্ত্রব্যবস্থা শুধু যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে। তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে আগে জাপানের অনুমতির প্রয়োজন হবে। আর জাপানে এখনো যুদ্ধরত দেশে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

এর মানে হলো ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠালেও জাপানের তৈরি ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের মজুত পুনরায় পূরণ করতে পারবে।

প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে নিরক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন এসব ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করে। জাপানে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করে মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ।

ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধযান ধ্বংস করা সম্ভব। বিশ্বের হাতে গোনা কয়েকটি মিত্র দেশে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X