কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের বেতন বাড়ানোর পক্ষে জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি : সংগৃহীত

চলতি ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দেশের শ্রমিকদের বেতন বেশি পরিমাণে বাড়াতে জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার (২৫ ডিসেম্বর) জাপানের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়িক লবি প্রতিষ্ঠান কেইদানরেন আয়োজিত এক সভায় এই আহ্বান জানান তিনি। খবর নিক্কেই এশিয়ার।

কিশিদা বলেন, এই বছরের তুলনায় শ্রমিকদের বেতন আরও বাড়াতে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। তবে বেতন কী পরিমাণ বাড়াতে হবে তা নিয়ে নির্দিষ্ট করে কোনো কিছু বলেননি তিনি।

জাপানি জনগণকে বিভিন্ন কর ও সামাজিক নিরাপত্তা ফি বাবদ সরকারকে মোটা অঙ্কের অর্থ দিতে হয়। তবে গতকালের সভায় জনগণের নিষ্পত্তিযোগ্য আয়ের ওপর জোর দেন কিশিদা। একই সঙ্গে আগামী বছর থেকে জনগণকে নির্দিষ্ট হারে কর অব্যাহতি সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।

জাপানে ২০২৪ সালের শুরুতে মজুরি বৃদ্ধি নিয়ে মালিক পক্ষ ও শ্রমিক ইউনিয়নগুলোর মধ্যে বার্ষিক আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। জাপানি ভাষায় মালিক পক্ষ ও শ্রমিক ইউনিয়নগুলোর মধ্যকার বার্ষিক এই আলোচনা সভাকে ‘শুন্টো’ বলা হয়ে থাকে। এই আলোচনার আগে দেশের শ্রমিকদের পক্ষে কথা বললেন জাপানি প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X