কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পার্লামেন্ট ভেঙে নির্বাচনের ঘোষণা জাপানের

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি : সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেবেন। সরকারি ব্যয় পরিকল্পনা ও অন্যান্য নীতির পক্ষে জনসমর্থন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, আজ প্রধানমন্ত্রী হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি ২৩ জানুয়ারি নিম্নকক্ষ ভেঙে দেওয়া হবে। এছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়ে পার্লামেন্টের নিম্নকক্ষের সব ৪৬৫টি আসনে ভোটগ্রহণ হবে।

দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় এই আগাম নির্বাচনের ঘোষণা এসেছে। এটি তাকাইচির প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বড় নির্বাচনী পরীক্ষা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী জনসমর্থনকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) নিজের অবস্থান আরও দৃঢ় করতে এবং জোট সরকারের নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা মজবুত করতেই আগাম নির্বাচনের পথে হাঁটছেন তিনি। এই নির্বাচন হবে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রেক্ষাপটে ভোটারদের মনোভাব যাচাইয়ের একটি বড় সুযোগ। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ মানুষ মূল্যস্ফীতিকে তাদের প্রধান উদ্বেগ হিসেবে দেখছেন। এরপরই রয়েছে কূটনীতি ও জাতীয় নিরাপত্তা, যা উল্লেখ করেছেন ১৬ শতাংশ উত্তরদাতা।

এনএইচকে জানিয়েছে, নিজের কূটনৈতিক ব্যস্ততা বিবেচনায় রেখেই তাকাইচি আগাম নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। গত ১৩ জানুয়ারি তিনি নিজ শহর নারাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

এদিকে আগাম নির্বাচনের সম্ভাবনাকে কেন্দ্র করে মঙ্গলবার টোকিও শেয়ারবাজারে সূচক ৩ শতাংশের বেশি বেড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X