কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০০ ছাড়াল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ প্রায় দুই শতাধিক মানুষ। সময় যত গড়াচ্ছে তাদের জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। তবে জীবিতদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। শনিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গত সোমবার নববর্ষের দিন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এ ছাড়া তোয়ামা শহর, কাশিওয়াজাকি, কানাজাওয়া বন্দর, টোবিশিমা দ্বীপ, সাদো দ্বীপসহ জাপানের পশ্চিম উপকূলীয় কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামির খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, শনিবার দুপুর ১টা নাগাদ ওয়াজিমা সিটি ও আনামিজু শহরে আরও ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এই ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে।

এদের মধ্যে ওয়াজিমা সিটিতে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। এই শহরে ৫৯ জনের মতো মানুষ মারা গেছেন। সুজু শহরে ২৩ জন মারা গেছেন। এ ছাড়া শক্তিশালী এই ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৭ জনের অবস্থা গুরুতর।

বিবিসির খবরে বলা হয়, ভূমিকম্পে ধসে যাওয়া বাড়িঘরের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন। তাদের অধিকাংশ সুজু ও ওয়াজিমা শহরের বাসিন্দা। শহর দুটির কাঠের বাড়িঘরগুলো শক্তিশালী ভূমিকম্প সহনশীল করে নির্মিত নয়।

অন্যদিকে কয়েক হাজার মানুষ এখানো পানি ও বিদ্যুৎ ছাড়া। এ ছাড়া ভূমিধসের কারণে রাস্তা বন্ধ থাকায় কয়েকশ মানুষের কাছে কোনো ত্রাণ সহায়তা পৌঁছানো যায়নি।

গতকাল শুক্রবার ইশিকাওয়া শহরের গভর্নর হিরোশি হেইস বলেছেন, আমরা বিচ্ছিন্ন গ্রামগুলোতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X