কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ওমান সাগরে জাহাজ ছিনতাই

ছিনতাই হওয়া জাহাজ। পুরোনো ছবি।
ছিনতাই হওয়া জাহাজ। পুরোনো ছবি।

এবার ওমান উপকূলে জাহাজ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে কয়েকজন মুখোশধারী সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে প্রবেশ করে। এরপর থেকে জাহাজটির কোনো খোঁজ পাচ্ছে না পরিচালনা প্রতিষ্ঠান। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ছিনতাইয়ের বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনার বিষয়ে ইরানের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। কেননা জাহাজটির সাথে মার্কিন বিচার বিভাগের বিরোধ ছিল। প্রতিষ্ঠানটি ইরানের মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল জব্দ করেছিল।

ব্রিটিশ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান (ইউকেটিএমও) জানিয়েছে, তারা মধ্যপাচ্যে জাহাজের নাবিকদের সতর্ক করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে ওমান উপকূল থেকে ৫০ মাইল দূর থেকে জাহাজটি আক্রান্ত হয়েছিল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজের নিরাপত্তা ব্যবস্থাপকের কাছ থেকে ক্যাপ্টেনের আশপাশে তারা ফোনে অপরিচিত মানুষের আওয়াজ পেয়েছে। তবে তারা পরে জাহাজটির সাথে যোগাযোগ করতে পারেনি। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে প্রবেশ করে। জাহাজে ওঠার সময়ে তারা নজরদারি ক্যামেরার আওতায় ছিলেন। ছিনতাই হওয়া জাহাজটিকে এসটি এসটি নিকোলাস।

সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওমান ও ইরানের মধ্যকার জলসীমায় থাকতে আক্রান্ত হয় জাহাজটি। এ পথটি থেকে হরমুজ প্রণালিতে জাহাজ প্রবেশ করে ও বের হয়ে থাকে।

সেন্ট নিকোলাসের আগে সুয়েজ রাজন নামে পরিচিতি ছিল। জাহাজটি গ্রিক শিপিং কোম্পানি এম্পায়ার নেভিগেশন পরিচালান করে আসছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজটিতে ১৮ জন ফিলিপাইনি ও একজন গ্রিক ক্রু রয়েছেন। প্রতিষ্ঠানটি জাহাজের সাথে যোগাযোগ হারানোর কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের হুতিরা। গাজায় ইসরায়েলি সেনারা অভিযান বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া গ্যালাক্সি লিডার একটি জাহাজও ছিনতাই করে বিদ্রোহী এ গোষ্ঠীটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১১

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১২

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৩

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৪

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৫

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১৮

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১৯

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

২০
X