কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে ২১ ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত

লোহিত সাগরে গ্যালাক্সি লিডার নামের জাহাজে ইয়েমেনিদের হামলা। পুরোনো ছবি।
লোহিত সাগরে গ্যালাক্সি লিডার নামের জাহাজে ইয়েমেনিদের হামলা। পুরোনো ছবি।

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তবে এ গোষ্ঠীটির ২১ ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। বুধবার (৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার হুতিদের ছোড়া ২১ ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য মিলে লোহিত সাগরের দক্ষিণে আন্তর্জাতিক সমুদ্র চলাচলের পথ থেকে এগুলো ধ্বংস করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ নিয়ে লোহিত সাগরে ২৬তম বারের মতো আন্তর্জাতিক সমুদ্র চলাচলের পথে হামলা চালিয়েছে হুতিরা। গত ১৯ নভেম্বর থেকে গোষ্ঠীটি এ পথে জাহাজে হামলা চালিয়ে আসছে।

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের সমর্থন জানিয়ে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। তাদের হামলার কারণে বিভিন্ন কোম্পানি এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা আফ্রিকা ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে।

বিদ্রোহী এ গোষ্ঠীটি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত জাহাজে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি মার্কিন রণতরী তাদের লক্ষ্য করলে পাল্টা হামলার হুমকি দিয়েছে তারা।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ব্রিটিশ ও মার্কিন সেনাদের ভূপাতিত করা ড্রোন-ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ড্রোন রয়েছে। এ ছাড়া দুটি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও একটি ব্যালিস্টিক মিসাইল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X