কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চীনে ভূমিধসে নিহত ২, নিখোঁজ ৪৫

উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪৫ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।

সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রদেশের ঝাওটং শহরে প্রায় ৪৭ জন আটকা পড়েন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আটকাপড়া ব্যক্তিদের উদ্ধারে সব ধরনের চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। ওই এলাকায় বর্তমানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে বিরাজ করছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে জানান, তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ এই ভূমিধসের ঘটনা ঘটে। তিনি বলেন, এটা বেশ জোরে হয়েছে। প্রবল ঝাঁকুনিও দেয়। মনে হচ্ছিল যেন বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটকাপড়া ব্যক্তিদের খোঁজে উদ্ধারকাজ করছেন উদ্ধারকাকর্মীরা। হাড় কাঁপানো ঠান্ডায় তারা ধ্বংসস্তূপের ওপর হেঁটে হেঁটে জীবিতদের খোঁজ করছেন। আর স্থানীয়রা তাদের ধসে যাওয়া ঘরবাড়ির পাশে ভিড় করেছেন।

ঠিক কী কারণে এই ভূমিধস হয়েছে, তা স্পষ্ট না। তবে অঞ্চলটি দুর্গম পাহাড়ি হওয়ায় সেখানে প্রায় সময়ই এই ধরনের ঘটনা ঘটে। সেখানে বন্যাও হয়ে থাকে। এ ছাড়া এই এলাকায় অনেক কয়লাখনিও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X