কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চীনে ভূমিধসে নিহত বাড়ল, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকাজ

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রচণ্ড ঠান্ডায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রচণ্ড ঠান্ডায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

চীনের ইউনান প্রদেশে ভূমিধসে নিহত মানুষের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখানো ২৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। খবর বিবিসির।

গতকাল সোমবার (২২ জানুয়ারি) সকালে প্রদেশের ঝাওটং শহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তখন ৪৭ জনের মতো মানুষ মাটির নিচে পড়েছিলেন।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রচণ্ড ঠান্ডায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। এক হাজারের মতো উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আটকাপড়া ব্যক্তিদের উদ্ধারে সব ধরনের চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিং ঘটনাস্থলে থেকে উদ্ধার দলের নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে পাঁচ শতাধিক মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে লি শেংলং নামে এক দমকলকর্মী বলেন, রাতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে জানান, তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ এই ভূমিধসের ঘটনা ঘটে। তিনি বলেন, এটা বেশ জোরে হয়েছে। প্রবল ঝাঁকুনিও দেয়। মনে হচ্ছিল যেন বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি খাড়া পাহাড়ধসের কারণে এই ভূমিধস হয়েছে। অবশ্য অঞ্চলটি দুর্গম পাহাড়ি হওয়ায় সেখানে প্রায় সময়ই এই ধরনের ঘটনা ঘটে। সেখানে বন্যাও হয়ে থাকে। এ ছাড়া এই এলাকায় অনেক কয়লাখনিও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X