কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে গাধার সংখ্যা বাড়ছেই

গাধা। ছবি : সংগৃহীত
গাধা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে বেড়েই চলেছে গাধার সংখ্যা। দেশটিতে এ বছর গৃহপালিত প্রাণীটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখে। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষার (পিইএস) বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন তথ্যে দেখা গেছে, কয়েক বছরে পাকিস্তানে গাধার সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০১৯-২০ সালে এর সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২১ সালে ৫৬ লাখ, ২০২১-২২ সালে ৫৭ লাখ, আর ২০২২-২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৮ লাখে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাকের দেওয়া বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে গরুর সংখ্যা বেড়েছে পাঁচ কোটি ৫৫ লাখ, মহিষ চার কোটি ৫০ লাখ, ভেড়া তিন কোটি ২৩ লাখ এবং ছাগল বেড়েছে আট কোটি ৪৭ লাখ। তবে গত চার বছরে পাকিস্তানে উট, ঘোড়া ও খচ্চরের সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে দেশটিতে উটের সংখ্যা ১১ লাখ, ঘোড়ার সংখ্যা চার লাখ ও খচ্চরের সংখ্যা দুই লাখ। পাকিস্তানে গ্রামীণ বাসিন্দাদের অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ অংশ হলো পশুপালন। সেখানে ৪০ লাখের বেশি পরিবার পশু উৎপাদনের সঙ্গে যুক্ত। তাদের উপার্জনের ৩৫ থেকে ৪০ শতাংশ পূরণ হয় এ খাত থেকে। পাকিস্তান সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্যবিমোচনের জন্য এই খাতের সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। পশুচিকিৎসা, পশুপালন ও প্রজননে প্রশিক্ষণ, কৃত্রিম প্রজনন পরিষেবা, খাদ্যের জন্য সুষম রেশনের ব্যবহার এবং বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর জন্য ব্যবস্থা নিয়েছে পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X