কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দাড়ি ইস্যুতে শত বছরের প্রথা ভাঙল ব্রিটিশ সেনাবাহিনী

ব্রিটিশ সেনাদের দাড়ি রাখা নিষিদ্ধ ছিল। ছবি : দ্য গার্ডিয়ান
ব্রিটিশ সেনাদের দাড়ি রাখা নিষিদ্ধ ছিল। ছবি : দ্য গার্ডিয়ান

শত বছরের প্রথা ভেঙে সৈন্যদের দাড়ি রাখার অনুমতি দিল ব্রিটিশ সেনাবাহিনী। এখন থেকে বাহিনীটির যে কোনো স্তরের সেনা ও কর্মকর্তা দাড়ি রাখতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, যারা দাড়ি রাখবেন তারা শর্ত প্রতিপালন করছেন কি না তা কঠোরভাবে নজরদারি করা হবে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর অভ্যন্তরে সিদ্ধান্তের পর দাড়ির বিষয়ে গত বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্লস অনুমোদন দিয়েছেন। ফলে এরপর থেকেই বাহিনীতে ‘ক্লিন শেভ’ করার কঠোর নীতি বাতিল হয়।

এর আগে ২০১৯ সালে ব্রিটিশ বিমানবাহিনী সৈন্যদের দাড়ি রাখার অনুমতি দেয়। এর আগে থেকেই দেশটির নৌবাহিনীতে দাড়ি রাখার প্রচলন ছিল।

কিন্তু সেনাবাহিনী এ ইস্যুতে কঠোর ছিল। কেবল স্বাস্থ্যগত, ধর্মীয় ও বাহিনীর আভিযানিক স্বার্থে নির্দিষ্ট কিছুসংখ্যক সেনা দাড়ি রাখতে পারতেন।

এদিকে নতুন প্রজন্মের অনেকে দাড়ি রাখার প্রতি আগ্রহ প্রকাশ করতে থাকে। এতে নীতিনির্ধারকদের ওপর চাপ বাড়ে।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সেনাবাহিনীতে দাড়ি নিষিদ্ধ করা হাস্যকর। দাড়ি আধুনিকায়নের অংশ।’

এমন চাপের ফলে দাড়ি রাখার প্রভাব নিয়ে বছরব্যাপী পর্যবেক্ষণ করা হয়। এরপর এ সিদ্ধান্ত এলো।

চার মিনিটের এক ভিডিও বার্তায় ব্রিটিশ সেনাবাহিনীর বয়োজ্যেষ্ঠ নন-কমিশনড ওয়ারেন্ট অফিসার পল কার্নি নতুন নিয়মের ঘোষণা দেন।

সেনাদের জানানো হয়, দাড়ি-গোঁফ যেনতেনভাবে রাখলেই হবে না। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত রাখতে হবে।

এ ছাড়া এবড়োখেবড়ো বা ‘যখন ইচ্ছে তখন রেখে দিলাম’ এ মনোভাবেও দাড়ি রাখা যাবে না। দাড়ি পূর্বপরিকল্পনা করে রাখতে হবে। শুধু মুখভর্তি দাড়ি এ অনুমোদনের আওতায় পড়বে। এর দৈর্ঘ্য হবে ২ দশমিক ৫ থেকে ২৫ দশমিক ৫ মিলিমিটারের মধ্যে। সে সঙ্গে কোনো রং-ও ব্যবহার করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X