কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল জাপান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভূমিকম্পে কাঁপল জাপান। দেশটিতে শনিবার (২৭ এপ্রিল) ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের বোনিন দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।

মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে সেখানে সুনামির কোনো আশঙ্কা নেই।

বার্তা সংস্থা রয়টার্স ভূমিকেম্পর খবর জানালেও প্রতিবেদনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল।

ওই সময়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছিল, এটির তীব্রতা ছিল ৬ দশমিক ৯।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X