কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:০৯ এএম
আপডেট : ২৩ মে ২০২৪, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানের চারপাশ ঘিরে ফেলেছে চীনের সামরিক বাহিনী

চীনের আকাশে সতর্ক একটি যুদ্ধ হেলিকপ্টার। পুরোনো ছবি
চীনের আকাশে সতর্ক একটি যুদ্ধ হেলিকপ্টার। পুরোনো ছবি

তাইওয়ানের নতুন প্রেসিডেন্টে উইলিয়াম লাই চিং-তের দায়িত্বগ্রহণ ভালোভাবে নিচ্ছে না চীন। তাই ভূখণ্ডটির ওপর চীনের অধিকার নতুন করে জানান দিতে মহড়া শুরু করেছে। বৃহস্পতিবার (২৩ মে) তাইওয়ান দ্বীপের চারপাশে এ ব্যাপক মহড়া শুরু করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চীনের এ মহড়া ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কঠোর শাস্তি’র সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

সামরিক মুখপাত্র কর্নেল লি শি বলেছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং রকেট উত্তেক্ষণকারী বিশেষ বাহিনী যৌথ মহড়া করছে। এটি বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কবাণী।

তিনি আরও জানান, পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে তাইওয়ান প্রণালীর পাশাপাশি তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব, কিনমেন, মাতসু, উকিউ এবং ডংগিন দ্বীপের চারপাশে অবস্থান নেয়। তারা সেখানে মহড়ার কার্যক্রম শুরু করে।

তাইওয়ানের নতুন প্রেসিডেন্টে উইলিয়াম লাই চিং-তে শপথ নেওয়ার পরই কড়া বক্তব্য দেন। তার বক্তব্যে ক্ষিপ্ত হয় চীন। তিনি বলেছিলেন, বেইজিং যেন এ দ্বীপে‘ভীতি প্রদর্শন’বন্ধ করে।

চীন ভূখণ্ডটিকে নিজেদের বলে দাবি করে আসছে। কিন্তু তাইওয়ানবাসী নিজেদের স্বাধীন মনে করে। এতে ইন্ধন দেয় পশ্চিমা শক্তি।

উইলিয়াম লাইকে পশ্চিমাদের দালাল হিসেবে দেখে চীন। তার দায়িত্বগ্রহণকে ঘিরে বেইজিংয়ের মন্তব্য ছিল, এ লোক ‘সমস্যা সৃষ্টিকারী’ও ‘বিচ্ছিন্নতাবাদী’।

এদিকে মহড়ার প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা চীনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে তাদের সেনাবাহিনীকে ‘উচ্চ সতর্কতা’ অবলম্বন করতে বলেছে। তাইওয়ান এটিকে অযৌক্তিক, উস্কানিমূলক এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ব্যাহতকারী কাজ হিসেবে বর্ণনা করেছে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X