কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়ল চীনা জাহাজ, অতঃপর...

সমুদ্রে চীনের যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
সমুদ্রে চীনের যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

কিনমেন দ্বীপের সংরক্ষিত জলসীমায় চীনের কোস্টগার্ডের ৪টি জাহাজ ঢুকে পড়ার পর উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার তাইওয়ানের নিয়ন্ত্রিত ওই দ্বীপের জলসীমায় জাহাজগুলো ঢুকে পড়ে। এরপর তাইওয়ানের কোস্টগার্ড অ্যাডমিনিস্ট্রেশন-সিজিএ চীনা জাহাজগুলোকে সতর্ক করে দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, সিজিএ’র জাহাজগুলো চীনের কোস্টগার্ডের জাহাজগুলোকে অনুসরণ করছে। এসময় সিজিএ’র জাহাজ থেকে তাদের ওই এলাকা ছাড়তে লাউডস্পিকারে নির্দেশ দিতেও শোনা যায়।

পরে এক বিবৃতিতে সিজিএ জানায়, জিয়ামেন থেকে ৩টি ও কুয়ানঝৌ থেকে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ তাদের রাডারে ধরা পড়ে। চলতি বছর কিনমেন ও মাৎসু দ্বীপের জলসীমা চীনের জাহাজ ৪৮ বার দেখা গেছে বলে দাবি করেছে সিজিএ। তবে এ নিয়ে মুখ খোলেনি চীন।

সম্প্রতি তাইওয়ানকে ঘিরে জয়েন্ট সোর্ড-২০২৪ বি নামে একটি মহড়া চালায় চীন। এরপরই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। চীনের এমন মহড়ার কড়া নিন্দা জানায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ বাহিনী মোতায়েনেরও হুমকি দেয় তাইওয়ান।

তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেনি, তবে এক চীন নীতির অধীনে দ্বীপকে নিজেদের অংশ বলে মনে করে বেইজিং। তবে তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের দাবি, তাইওয়ান প্রণালি আন্তর্জাতিক জলসীমায় পড়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X