কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চীন-পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছেন যে ভারতীয় নারী

চীন-পাকিস্তানের ঘুম কেড়ে নেওয়া শিনা রানি। ছবি : সংগৃহীত
চীন-পাকিস্তানের ঘুম কেড়ে নেওয়া শিনা রানি। ছবি : সংগৃহীত

একটা সময় এমন ছিল যে, ঘরের কাজের বাইরে নারীদের ভূমিকা খুব একটা দেখাই যেত না। কিন্তু এখন নারীদের অর্জনের শেষ নেই। তেমন এক ভারতীয় নারী হচ্ছেন শিনা রানি। মাত্র ৫৭ বছর বয়সেই ‘মিসাইল কুইন’ খেতাব অর্জন করেছেন তিনি। ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছেন। মায়ের সঙ্গে মিলে সংগ্রাম করা সেই শিনা আজ ভারতের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল অগ্নি-৫’র পেছনের কারিগর।

গেল মার্চে এমআইআরভি প্রযুক্তিতে তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, অগ্নি-৫ এর পরীক্ষা চালায় ভারত। ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই মিসাইলটি তৈরি করেছে। শিনা ডিআরডিও’র হায়দরাবাদভিত্তিক অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরি (এএসএল)’র প্রোগ্রাম ডিরেক্টর। অগ্নি-৫ মিসাইল বানানো টিমের নেতৃত্ব দিয়েছেন শিনা।

তবে শুধু অগ্নি-৫’ই নয়, এই সিরিজের অন্য মিসাইল তৈরির পেছনেও শিনার হাত রয়েছে। অগ্নি-৫ ভারতের নিজস্ব তৈরি সবচেয়ে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল ৫ হাজার কিলোমিটারের বেশি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভারতের এমন মিসাইল তৈরির চীন ও পাকিস্তানের নেতাদের ঘুম চলে গেছে।

শিনার টিমে আরও কয়েকজন নারী বিজ্ঞানী ছিলেন। তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে এই মিসাইল তৈরি করেছেন। শিনা জানান, তার মিসাইল কুইন হয়ে ওঠার পেছনে তিনি অনুপ্রেরণা পেয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের কাছ থেকে। শিনার স্বামীও ডিআরডিওতে কাজ করেন। ২০১৬ সালে সায়েন্টিস অব দ্য ইয়ার পুরস্কারসহ শিনার ঝুলিতে বেশ কয়েকটি পুরস্কার রয়েছে।

ডিআরডিওতে যোগ দেওয়ার আগে ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ৮ বছর কাজ করেছেন শিনা। ১৯৯৮ সালে পোখরান-২ পরমাণু পরীক্ষার পরের বছর ডিআরডিওতে যোগ দেন তিনি। তখন থেকেই অগ্নির বিভিন্ন ধরন নিয়ে কাজ করছিলেন ভারতীয় এই মিসাইল বিশেষজ্ঞ। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারালেও মায়ের সমর্থনে এতটা পথ পাড়ি দিতে পেরেছেন।

ওই মিসাইল পরীক্ষা চালানোর পর পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারত না জানিয়েই এমন পরীক্ষা চালিয়েছে। চীন ও পাকিস্তানকে মোকাবিলা করতে ১৯৯০-র দশক থেকে স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল তৈরি করে যাচ্ছে ভারত। ২০২১ সালে প্রথমবারের মতো অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালানো হয়। ভূমি থেকে নিক্ষেপযোগ্য এই মিসাইল চীনের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X