কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ান প্রণালিতে প্রথমবারের মতো জাপানের রণতরী

তাইওয়ান প্রণালিতে পাঠানো জাপানের রণতরী। পুরোনো ছবি
তাইওয়ান প্রণালিতে পাঠানো জাপানের রণতরী। পুরোনো ছবি

জাপানের আশপাশে সামরিক কার্যক্রম বাড়িয়েছে চীন। এরই অংশ হিসেবে পাল্টা পদক্ষেপ নিয়েছে জাপান। প্রথমবারের মতো তাইওয়ান প্রণালিতে রণতরী পাঠিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো ডেস্ট্রয়ার পাঠিয়েছে জাপান। সাজানামি নামের এ রণতরী বুধবার সকালে পূর্ব চীন সাগর থেকে প্রণালিতে প্রবেশ করে।

বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনএইচকে ও ইউমিরি শিনবুন জানিয়েছে, রণতরীটির সেখানে পৌঁছাতে ১০ ঘণ্টার বেশি সময় লেগেছে। এ সময় বহরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জাহাজ দক্ষিণ চীন সাগরে তাদের সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে। এর আগে গত সপ্তাহে তাইওয়ানের কাছাকাছি জাপানের দুটি দ্বীপের পাশে মহড়া দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান প্রণালিতে রণতরী পাঠানোর জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নির্দেশ দিয়েছেন। তার মতে, চীন জাপানের সীমানায় অনুপ্রবেশ করেছে। এর জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

চীন বারবার তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালিয়ে আসছে। অন্যদিকে ভূখণ্ডটি নিজেদের স্বাধীন কাঠামো অনুসারে পরিচালিত হয়ে আসছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীনের একত্রীকরণের কথা বলছেন। বেইজীং এটিকে নিজস্ব ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে এ দাবির বিরোধিতা করে আসছে তাইওয়ান। তারা বলছে, জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X