কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বন্যায় শত শত বাড়িঘর বিধ্বস্ত, মৃত্যু ১৬

আফগানিস্তানে বন্যায় শত শত বাড়িঘর বিধ্বস্ত, মৃত্যু ১৬

আফগানিস্তানে ভয়াবহ বন্যা হয়েছে। এতে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টোলো নিউজ জানিয়েছে, আফগানিস্তানের বাঘলান ও বাদাখশান প্রদেশে সাম্প্রতিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, বন্যায় অন্তত ৫০০ বাড়িঘর আংশিক বা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডান্ড-ই-ঘোরি, দোশি, পুল-ই-খুমরি, মধ্য বাদাখশানের মোরচাক গ্রামসহ বেশকিছু এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাঘলানের পুলিশ কমান্ডের প্রধান আব্দুল গফুর খাদেম বলেন, গত রাতে ভয়াবহ বন্যা হয়েছে। এতে প্রদেশের দোশি জেলার লারখাব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লারখাবে তিনজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছেন। এ ছাড়া বন্যায় প্রায় ৩০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

বাদাখশানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ কামগার বলেন, বন্যায় এক পরিবারের ১০ সদস্য এবং অপর এক জায়গায় একজন আহত হয়েছেন।

জিয়াউল্লাহ নামের এক ব্যক্তি বলেন, আমরা বন্যার্ত মানুষ। আফগানিস্তানের যে কোনো অংশে যা বরাদ্দ হোক আমাদের ভুলে যাবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X