কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১০:৫৩ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-আফগানিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৪৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে আফগানিস্তান এবং পাকিস্তানে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে আফগানিস্তানে ৩১ জন নিহত হয়েছেন এবং প্রতিবেশী দেশ পাকিস্তানে ভূমিধসের ঘটনায় প্রাণহানি হয়েছে কমপক্ষে ১৩ জনের।

সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

গতকাল রোববার আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেছেন, গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ১৫ জনের মৃত্যু

তিনি বলেন, রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক এবং গজনি প্রদেশে আকস্মিক বন্যা আঘাত হেনেছে। নিহতদের বেশির ভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারাদকে। বন্যায় প্রায় আড়াইশ’ গবাদিপশু মারা গেছে বলেও জানান রহিমি।

তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের পশ্চিমে অবস্থিত ময়দান ওয়ারদাক প্রদেশের জালরেজ জেলায় দ্রুত বাড়তে থাকা বন্যার পানিতে ঘুমের মধ্যে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এ সময় প্রায় ৪০ জন লোক নিখোঁজ হন এবং শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। ভুক্তভোগীদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

এদিকে গতকাল রোববার পাকিস্তানের বিভিন্ন অংশে বর্ষা মৌসুম অব্যাহত থাকায় ভারি বর্ষণ ও ভূমিধসের কারণে ১৩ জন মারা গেছে এবং সাতজন আহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির কারণে নয়জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন : চীনে স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে নিহত ১০

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান বলেছেন, ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জুন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে ১০১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ১৬ জন নারী এবং ৪২ জন শিশু।

আরও পড়ুন : ইকুয়েডরে মান্তার মেয়রকে গুলি করে হত্যা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X