কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:০৭ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইকুয়েডরে মান্তার মেয়রকে গুলি করে হত্যা

মেয়র অগাস্টিন ইন্ট্রিয়াগো। ছবি : সংগৃহীত
মেয়র অগাস্টিন ইন্ট্রিয়াগো। ছবি : সংগৃহীত

ইকুয়েডরের বন্দরনগরী মান্তার মেয়র অগাস্টিন ইন্ট্রিয়াগোকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আরও এক নারী নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার (২২ জুলাই) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ইন্ট্রিয়াগো চলতি বছরের ফেব্রুয়ারিতে মান্তার মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হন। শহরের একটি সাইট পরিদর্শনে গেলে এ হামালার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওর বরাত দিয়ে স্থানীয় পুলিশ কমান্ডার অ্যালেক্স সালগাডো সাংবাদিকদের বলেন, ইন্ট্রিয়াগোর শরীরে বেশ কয়েকটি গুলি লেগেছে। এই ঘটনার সময় একজন নারীও মারা গেছেন।

আরও পড়ুন : বিদেশি সেনাদের মৃত্যু নিয়ে মুখ খুললেন পুতিন

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা জানিয়েছেন, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মান্তা শহরে দুই লাখের বেশি মানুষের বসবাস। শহরটিতে প্রায়ই এই ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে থাকে। প্রতিনিয়ত এমন হামলায় দেশটির নিরাপত্তাব্যবস্থা হুমকির মুখে ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X