কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে শ্রমিক পাঠাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশ

আল-আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পতাকা। ছবি : সংগৃহীত
আল-আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পতাকা। ছবি : সংগৃহীত

যুদ্ধ আর সংঘাতের মধ্যেই টিকে থাকতে হয় ইসরায়েলকে। যেখানে প্রতিবেশী কোনো রাষ্ট্রই দখলদারদের বন্ধু নয়। এমন বৈরি পরিবেশেই শ্রমবাজার ঠিক রাখতে হয় ইসরাইলকে। কিন্তু গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলার পর, পাল্টে যায় সব হিসাব-নিকাশ। ওই সময় বেশকিছু বিদেশি শ্রমিকও নিহত হন। এরপর ইসরায়েলে শ্রমিক পাঠানো বন্ধ করে দেয় এশিয়ার একটি দেশ।

১৯৯৩ সালের শুরুর দিক থেকে ফিলিস্তিনি শ্রমিকদের জায়গায় বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক আনা শুরু করে ইসরায়েল। এশিয়ার দেশ থাইল্যান্ড ছাড়াও চীন, ভারত, নেপাল, ফিলিপাইন, রোমানিয়া ও তুরস্ক থেকে ইসরায়েল শ্রমিক নিয়ে আসে।

২০০৩ সাল নাগাদ ইসরায়েলের শ্রমবাজারের ১০ ভাগই ছিল বিদেশি শ্রমিক। অন্য দেশ থেকে আনা এসব শ্রমিক মূলত ইসরায়েলের কৃষি ও নির্মাণ খাতে কাজ করে। এক হিসাবে দেখা গেছে, দেশটিতে আসা বিদেশি শ্রমিকদের ২৪ শতাংশ কৃষি খাত এবং ৬০ শতাংশ নির্মাণ খাতে কাজ করে।

গাজায় আট মাস আগে শুরু হওয়া ইসরায়েলের অভিযানের কারণে বিদেশি শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। এরপর বিভিন্ন দেশ, ইসরায়েলে শ্রমিক পাঠানো বন্ধ করে দেয়। সেই তালিকায় রয়েছে থাইল্যান্ডের নামও। সম্প্রতি গেল সোমবার থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, তারা আবারও ইসরায়েলে শ্রমিক পাঠাবে। থাই সরকার বলছে, তারা বছরের শেষ নাগাদ ইসরায়েলে ১০ হাজারের বেশি শ্রমিক পাঠানোর টার্গেট নিয়েছে।

গেল বছরের অক্টোবরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার আগে ইসরায়েলের কৃষি খাতে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক কাজ করতেন। ইসরায়েলে বিদেশি শ্রমিকদের মধ্যে অন্যতম বড় গ্রুপ ছিল এটি। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ৩৯ জন থাই নিহত হয়।

থাইল্যান্ড সরকারের হিসাব মতে, এ সময় ৩২ জন থাই নাগরিককে জিম্মি করা হয়। তাদের মধ্যে এখনও ৬ জন ফিলিস্তিনের যোদ্ধাদের হাতে জিম্মি আছে বলে মনে করা হয়।

থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, থাই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি দেখভালে ইসরায়েলি সরকারের সহযোগিতা চেয়েছে সরকার। মঙ্গলবারই ব্যাংকককে থেকে প্রায় ১০০ শ্রমিকের একটি দল ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আরেকটি দল যাবে জুলাইয়ের শুরুতে। বহু থাই নাগরিক, বিশেষ করে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় গ্রাম্য এলাকা থেকে দলে দলে মানুষ ইসরায়েল পাড়ি জমায়। দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও বেশি পারিশ্রমিক আর দেনা শোধের তাড়না থেকেই এমন বিপজ্জনক শ্রমবাজারে প্রবেশ করে থাই নাগরিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X