কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টকে ‘কালো জাদু’র অভিযোগে নারী প্রতিমন্ত্রী গ্রেপ্তার

মালদ্বীপের প্রেসিডেন্ট ও অভিযুক্ত প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত
মালদ্বীপের প্রেসিডেন্ট ও অভিযুক্ত প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করেছেন এক মন্ত্রী। সম্প্রতি চাঞ্চল্যকর এমন একটি অভিযোগ সামনে এসেছে। এ ঘটনায় অভিযুক্ত মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিদেবনে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে কালো জাদু করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই মন্ত্রীর নাম ফাতিমাত শামনাজ আলি সালিম। তিনি মালদ্বীপের পরিবেশ, জলাবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মালদ্বীপের পুলিশ দেশটির এক নারী প্রতিমন্ত্রীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে ওই নারী প্রতিমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর কালো জাদুর করার অভিযোগে প্রতিমন্ত্রী শামনাজেকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তবে তার গ্রেপ্তারের বিষয়টি মালদ্বীপের পুলিশ নিশ্চিত বা অস্বীকার কিছুই করেনি।

পুলিশ জানিয়েছে, গত রোববার মালদ্বীপের পরিবেশ, জলাবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজকে দুজনের সঙ্গে আটক করা হয়েছে। এরপর দেশটির কর্মকর্তারা জানান, তদন্তের জন্য তাকে এক সপ্তাহের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাকে আটকের কারণ বা এ বিষয়ে কোনো বর্ণণা দেওয়া হয়নি।

মালদ্বীপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটির বিদ্যমান আইনানুসারে কালো জাদু কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামিক আইনানুসারে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইসলামী আইনে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X