কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

২১ কোটি ৬০ লাখ টাকায় বিক্রি নেপোলিয়নের পিস্তল

নেপোলিয়ন বোনাপার্টের নিজের ব্যবহৃত পিস্তল। ছবি : সংগৃহীত
নেপোলিয়ন বোনাপার্টের নিজের ব্যবহৃত পিস্তল। ছবি : সংগৃহীত

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের নিজের দুটি পিস্তল বিক্রি হয়েছে নিলামে। সেখানে পিস্তল দুটির দাম উঠেছে ১৬ লাখ ৯০ হাজার ইউরো (১৪ লাখ পাউন্ড)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার টাকার সমান। জনশ্রুতি আছে, এই পিস্তল দিয়েই আত্মহত্যার চেষ্টা করেছিলেন নেপোলিয়ন।

পিস্তলটির সঙ্গে নেপোলিয়নের জীবনের খারাপ অধ্যায়ের সংযোগ থাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জনশ্রুতি আছে, ১৯ শতকের ফরাসি সাম্রাজ্য নেপোলিয়ন এই পিস্তল দিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছিলেন। পিস্তল দুটি প্রস্তুত করেছিলেন ফরাসি বন্দুক নির্মাতা লুই-মারিন। বিক্রেতার আশা ছিল, ১২-১৫ লাখ ইউরোতে পিস্তল দুটি বিক্রি হতে পারে। রোববার (৭ জুলাই) ফন্তেনব্ল্যু প্রাসাদের পাশে ওসেনাত নিলাম কেন্দ্রে পিস্তল দুটি আশাতীত মূল্যে বিক্রি করা হয়।

নিলামের আগে ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নেপোলিয়নের ব্যবহৃত দুটি পিস্তেকে জাতীয় সম্পদ ঘোষণা করেন এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে পিস্তল দুটি নিয়ে ফ্রান্স থেকে কেউ বেরোতে পারবেন না। আর যদি বা বের হয়েই থাকেন, তবে সেটা অল্প সময় পর আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। পরবর্তী ৩০ মাসের মধ্যে ফরাসি সরকারকে নতুন মালিকের কাছ থেকে পিস্তল দুটি কিনে নিতে হবে।

দুটি পিস্তলেই রয়েছে সোনা ও রূপার আস্তরণ। একপাশে খোদাই করা রয়েছে নেপোলিয়নের ছবিও। এর আগে গত বছর নভেম্বরে ১৯ লাখ ইউরোর বিনিময়ে তার ব্যবহৃত একটি ৩ কোণা টুপি বিক্রি করে দেওয়া হয়।

ভূমধ্যসাগরীয় দ্বীপ এলবায় নির্বাসিত থাকার পর ১৮১৫ সালে এই ঐতিহাসিক নেতা আবার ক্ষমতায় ফিরে আসেন। তবে পরবর্তীতে তিনি ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপ সেইন্ট হেলেনায় দ্বিতীয় নির্বাসনে থাকা অবস্থায় ১৮২১ সালে নেপোলিয়নের জীবনাবসান ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X