ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

যৌথবাহিনীর অভিযান। ছবি : কালবেলা
যৌথবাহিনীর অভিযান। ছবি : কালবেলা

ফরিদপুরের পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের টয়লেট থেকে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলার সদরপুর উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের একটি দল সদরপুর ইউনিয়নের পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের পেছনে অভিযান চালায়। এসময় সেখানকার একটি টয়লেটের ভেতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭.৫ এমএম পিস্তল, ১ রাউন্ড গুলি এবং একটি কালো ব্যাগের ভেতর থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সেনাবাহিনী জানিয়েছে, অপরাধী ও সন্ত্রাসীদের দমনে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সদরপুর থানার এসআই রাসেল বলেন, সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৪টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X