কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সুখোই সুপারজেট ১০০। ছবি : কালবেলা
সুখোই সুপারজেট ১০০। ছবি : কালবেলা

রাশিয়ার রাজধানী কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সুখোই সুপারজেট ১০০ বিমানটি বনাঞ্চল এলাকায় তিনজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়। তারা সবাই পাইলট ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের কেউ বেঁচে নেই।

শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে বিমানটি উড্ডয়ন করা হয়।

জানা যায়, রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এই বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।

দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, বিমানটি মেরামতের পরই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। তবে উড্ডয়নের পর এক ঘণ্টার কিছু সময় পর গভীর জঙ্গলে বিধ্বস্তের ঘটনা ঘটে। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমাবন্দরের দিকে যাচ্ছিল।

তথ্য বলছে, নিজেদের তৈরি সুখোই সুপারজেট বিমান বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছে রাশিয়া। মূলত ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের তৈরি বিমান ব্যবহারে ব্যাপকভাবে ঝুঁকেছে মস্কো।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় কোনো ব্যক্তি আহত ও নিহত হয়নি বলে নিশ্চিত করা হয়।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিক বিমান বিধ্বস্তের ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X