কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলা নিয়ে রাশিয়ার বিস্ফোরক মন্তব্য

আহত ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
আহত ট্রাম্পকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলির ঘটনায় খোদ মার্কিন প্রশাসনের হাত রয়েছে। এমন বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া। ক্রেমলিনের এই বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় চলছে।

স্থানীয় সময় রোববার (১৪ জুলাই) ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য বর্তমান প্রশাসনের ভেতর থেকেই ষড়যন্ত্র হতে পারে। এ ঘটনায় আমেরিকানরা নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে পড়েছেন বলে উপহাস করেন তিনি।

বিষয়টি ব্যাখ্যা করে পেসকোভ বলেন, ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। যেখানে আদালত থেকে শুরু করে প্রসিকিউটর ছাড়াও রাজনৈতিকভাবে মর্যাদাহানিকর নানা বিষয় প্রকাশ করা হয়েছে। তাই এত কিছুর পর সবার কাছে এটা মনে হওয়া উচিত যে, তার জীবন এখনো সংকটে রয়েছে।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এতে তার ডান কানের ওপরের অংশে আঘাত লাগে। এক ইঞ্চি এদিক সেদিক হলেই মৃত্যু ছিল তার। তবে ওই হামলায় গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। সেই সময় মঞ্চে দাঁড়িয়েই ফাইট-ফাইট বলে চিৎকার করেন তিনি।

একই ঘটনায় ট্রাম্পের এক সমর্থক নিহত হয়েছেন। আর দুজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে ঘটনাস্থলেই হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ ছাড়া ট্রাম্পের ওপর গুলির এ ঘটনায় তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পেসকোভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X