কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যতে ওয়াগনারের জন্য আরও যোদ্ধা নিয়োগ হবে : প্রিগোজিন

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের জন্য ভবিষ্যতে আরও যোদ্ধা নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। আজ সোমবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক ভয়েসবার্তায় এ কথা বলেছেন তিনি। খবর রয়টার্স।

গত মাসের বিদ্রোহের পর ওয়াগনার ও প্রিগোজিনের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এরই মধ্যে আজ এ ঘোষণা দিলেন প্রিগোজিন।

গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। ঘোষণার পরপর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

আরও পড়ুন : ওয়াগনার গ্রুপের বিদ্রোহ : আসলে ঘটনা কী?

বিশ্লেষকরা বলছেন, ২৩ বছরের শাসন ক্ষমতায় এমন চ্যালেঞ্জের মুখে কোনোদিন পড়েননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সশস্ত্র বিদ্রোহ তার ক্ষমতা কাঠামোর দুর্বলতার দিকটি সামনে নিয়ে এসেছে। এ জন্য প্রিগোজিনের ওপর পুতিন প্রতিশোধ নিতে পারেন বলে দাবি করে আসছে পশ্চিমারা।

প্রিগোজিন বলেন, ‘আজকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করছি। আমাদের কাজের রূপরেখা আরও স্পষ্ট হচ্ছে। সন্দেহ নেই এসব কাজ আমাদের দেশ রাশিয়ার নামে করা হবে।’

বিদ্রোহে অংশ নেয়নি এমন ওয়াগনার যোদ্ধাদের নিয়মিত সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দিয়েছিল রাশিয়া। আজকের ভয়েসবার্তায় এ বিষয়েও কথা বলেছেন প্রিগোজিন। তিনি বলেন, ‘দুভার্গ্যজনকভাবে কিছু যোদ্ধা অন্য ক্ষমতা কাঠামোয় যোগদান করেছেন। তবে তারাও আমাদের কাছে ফিরে আসার চেষ্টা করছে।’

প্রিগোজিন বলেন, ‘যতদিন আমাদের যোদ্ধার ঘাটতি না পড়বে, ততদিন নতুন করে নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আমাদের নেই। আমাদের সংস্পর্শে থাকলে আমরা কৃতজ্ঞ থাকব। তবে যখনই আমাদের মাতৃভূমির নতুন যোদ্ধার প্রয়োজন হবে, তখনই আমরা নতুন নিয়োগ কার্যক্রম শুরু করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X