কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের অস্ত্রপ্রধানসহ চার মন্ত্রীর পদত্যাগ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

টানা আড়াই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। চলতি বছরে হামলা পাল্টা হামলা জোরদার করেছে উভয় পক্ষ। এমন পরিস্থিতির মধ্যে রাশিয়ার অস্ত্র উৎপাদনের দায়িত্ব থাকা প্রধানসহ চার মন্ত্রী পদত্যাগ করেছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, ইউক্রেনের অস্ত্র ‍উৎপাদনের দায়িত্বে থাকা মন্ত্রী পদত্যাগ করেছেন। তাকে এখন প্রতিরক্ষা বিভাগের অন্যকোনো ভূমিকায় দেখা যেতে পারে। এ ছাড়া সরকারে ব্যাপক রদবদল করা হচ্ছে। এর অংশ হিসেবে চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পদত্যাগ করা মন্ত্রীরা হলেন ইউক্রেনের কৌশলগত শিল্পমন্ত্রী আলেকজান্ডার কামিশিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা ও ইরিনা ভেরেশচুক এবং স্যাট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভাল। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র সহকারী রোস্টিস্লাভ শুর্মাকেও এক ডিক্রির মাধ্যমে রবখাস্ত করা হয়েছে।

দেশটির ক্ষমতাসীন সার্ভেন্ট অব পিপল পার্টির সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী চলতি সপ্তাহে সরকারে বড় ধরনের রদবদল হতে পারে।এবারে মন্ত্রিসভায় ৫০ শতাংশের বেশি পরিবর্তনের আভাস দেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের জন্য আগামীকাল হবে বরখাস্তের দিন। আর পরশু দিন হবে নতুন নিয়োগের দিন।

পরিবর্তনের আভাস দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন যাতে আমাদের প্রয়োজনীয় সমস্ত ফলাফল অর্জন করতে পারে সেজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ‘নতুন অবয়বে গঠন করা উচিত।

অন্যদিকে সরকারের এ পরিবর্তনের কঠোর সমালোচনা করেছেন বিরোধী সংসদ সদস্য ইরিনা গেরাশচেঙ্কো। তিনি বলেন, এটি মন্ত্রীবিহীন সরকার। একক সংখ্যাগরিষ্ঠতাবিহীন পার্লামেন্ট। কর্তৃপক্ষ বুদ্ধিজীবী এবং কর্মীদের সংকটের বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X